সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

তারুণ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই : বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০১:৩৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০২:০০:২০ পূর্বাহ্ন
তারুণ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা উন্নত বাংলাদেশ গড়তে চাই : বিভাগীয় কমিশনার
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা-উন-নবী। পরে তিনি তারুণ্যের উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিদের সাথে নিয়ে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবস¤পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনারের সহধর্মিণী পারভীন সুলতানা, জেলা প্রশাসকের সহধর্মিণী নূরে সাবা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। সিলেট বিভাগের কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মধ্যে লুকিয়ে আছে অফুরন্ত সম্ভাবনা। তারুণ্যের এই সম্ভাবনাকে কাজে লাগিয়েই আমরা একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই। আমরা দীর্ঘদিন যুগ বিচ্যুত ছিলাম, সেটিকে বদলে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা, নতুন এমন রাষ্ট্র গঠন করতে চাই যেখানে তরুণরা থাকবে অগ্রগণ্য, অধিকার হবে সবার। সেখানে তরুণরা একটা বাসযোগ্য দেশ, একটি বাসযোগ্য সমাজ, বাসযোগ্য একটি রাষ্ট্র পাবে। আমরা এভাবেই একটি বৈষম্যহীন, অধিকার স¤পন্ন মানবিক একটি সমাজ রাষ্ট্র এবং পৃথিবী গড়তে চাই। এজন্যই তারুণ্যের উৎসবের স্লোগানে যুক্ত করা হয়েছে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। তিনি বলেন, তারুণ্যের উৎসব আয়োজন করার উদ্দেশ্য হলো তরুণ সমাবেশকে তাদের ট্রমা থেকে বের করে নিয়ে এসে তাদের আবারও সমাজে পুনঃস্থাপন এবং তাদেরকে বুঝতে দেওয়া যে রাষ্ট্র তাদের বন্ধু, তাদের পাশে থাকবে, সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে। রাষ্ট্র সবসময় তরুণদের সাথে থাকবে। তারুণ্যের উৎসবে আমরা যোগ করেছি ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছি। তিনি আরও বলেন, বর্তমান সরকার তরুণদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি করে দিয়েছে। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসার জন্য উৎসাহিত করা হচ্ছে। তরুণদের এই সুযোগগুলো কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এই উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে একটি নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তারা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে। আমরা দাবি করতে পারি সারা বাংলাদেশের মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বৈচির্ত্যময় অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। পাশাপাশি যারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, বিজয়ী হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু