সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

এনডিএফ’র ৩৭তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০১:২৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০১:২৬:৩৬ পূর্বাহ্ন
এনডিএফ’র ৩৭তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত
সুনামগঞ্জে এনডিএফ-এর ৩৭তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্কুনর দাস জহরের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহজাহান কবির। সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, কবি ও লেখক সৌরভ ভূষণ দেব, আমির উদ্দিন, স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক মনির মিয়া, ক্ষৌরকার সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য অবনী চন্দ, হকার্স শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক বিনন্দ কর, সুনামগঞ্জ রিকসা ভ্যান শ্রমিক সংঘ সদর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক আব্দুল করিম, দপ্তর স¤পাদক আশিক মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, সা¤্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের লক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জন্ম হয়েছিল। এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের দুঃখ দুর্দশার জন্য দায়ী হচ্ছে সা¤্রাজ্যবাদ ওতা এদেশীয় সামন্তবাদ আমলা দালাল পুঁজির নির্মম শাসন শোষণ। বক্তারা আরও বলেন, এক দালালের পরিবর্তে আরেক দালাল নয়। শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে জনগণের রাষ্ট্র সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ