সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

অ্যাড. নূরুল ইসলামকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১১:৩৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০২:০৬:০৬ পূর্বাহ্ন
অ্যাড. নূরুল ইসলামকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূল
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে দেখার সমর্থন জানিয়ে প্রচার অভিযান শুরু করেছে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নের অঙ্গসহযোাগী সংগঠন। বৃহস্পতিবার দিনব্যাপী গৌরারং, রঙ্গারচর, কুরবাননগর, মোল্লাপাড়া ও লক্ষণশ্রী ইউনিয়নে পৃথক পৃথক স্থানে সভা করেছে তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ। সন্ধ্যায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নে ২নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্বাস মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য সালেক উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা লুৎফুর রহমান, শামীম আহমেদ, রোকন উদ্দিন, রশিদ মিয়া, তোফাজ্জল হোসেন, মতিন মিয়া, আকামত আলী, জসিম উদ্দীন। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু প্রচার অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে বিএনপি’র সম্ভাব্য মনোনীত প্রার্থীর সমর্থনে সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে প্রচার অভিযান করছেন তৃণমূল নেতাকর্মীরা। তারা নূরুল ইসলাম নূরুলকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান। নেতাকর্মীরা মনে করেন নূরুল ইসলাম নূরুল ইসলাম যোগ্য প্রার্থী, যার মাধ্যমে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ