সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

​এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ১১:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ১১:৩২:০৭ অপরাহ্ন
​এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবি
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করাসহ দ্রুত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। বৃহ¯পতিবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতারা।

তারা বলেন, দীর্ঘ ২০ বছরেও ২৫ শতাংশ ঈদ বোনাসের কোনও পরিবর্তন হয়নি। ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা, এমপিও শিক্ষকদের নেই কোনও বদলি প্রথা। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বিভিন্নভাবে আন্দোলন-সংগ্রাম করেও এমপিও শিক্ষকদের ভাগ্যের কোনও পরিবর্তন নেই। বরং আওয়ামী দুঃশাসনে এমপিও শিক্ষকসমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও চাকরিচ্যুত হয়েছে। মাসের পর মাস শিক্ষক আন্দোলন সত্ত্বেও শিক্ষকদের কোনও দাবি পূরণ হয়নি। পরিবর্তে শিক্ষকদের বিভিন্ন কৌশলে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

বাশিসের দাবিগুলো হলো- অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে অতিরিক্ত চার শতাংশ কর্তন বন্ধ করতে হবে, কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড বন্ধ করে পেনশন ব্যবস্থা চালু করতে হবে, বর্তমান শিক্ষা কারিকুলাম দ্রুত বাতিল করতে হবে এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূর করাসহ দ্রুত শিক্ষা জাতীয়করণ করতে হবে।

মানববন্ধনে ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি এ এস এম মোর্শেদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব ওমর ফারুক, সাংগঠনিক স¤পাদক আ. আলীম, প্রচার সম্পাদক এস আর রিপন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা