সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

দোয়ারাবাজারে কিশোরীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৯:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৯:৫২:১৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে কিশোরীর লাশ উদ্ধার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে সোনিয়া আক্তার (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়ি দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনিয়া আক্তার উপজেলার মান্নারগাও ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. মুজিবুর রহমানের মেয়ে। দোয়ারাবাজার থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনিয়া আক্তারের পিতা-মাতা দুপুর ১২টার দিকে বসতঘর মেরামতের জন্য বাড়ির পাশে হাওরে মাটি আনতে যান। বাড়িতে কেউ না থাকায় খালি বাড়িতে বসতঘরের বাঁশের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ