সুনামগঞ্জ , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক রিসোর্টে আ.লীগের সাবেক এমপি’র সভা : ২০০ জনকে আসামী করে মামলা, গ্রেফতার ১৪ লালপুরে টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? আগুনে পুড়ে ছাই হয়েছিল স্বপ্ন, সেলাই মেশিনে নতুন করে বাঁচার আশা মিনতির যাদুকাটায় টাস্কফোর্সের অভিযান, ২১ সেইভ মেশিন জব্দ জামায়াত কখনো আধিপত্যবাদ মেনে নেবে না : ড. হামিদুর রহমান আজাদ শান্তিগঞ্জে ৫ম জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির কপ-৩১ সম্মেলন, কৃষিতে নারীদের স্বীকৃতি দাবি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপির সভা : সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, দুই কর্মী আটক চিকিৎসক সংকট কাটবে কবে? ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ছাতকে ব্রি ধানের দুই জাতের ফসল কর্তন ও মাঠ দিবস, ভালো ফলনে খুশি কৃষক শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

বিশ্বম্ভরপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা গণমিলনায়তন হলে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে শান্তি-সম্প্রীতির বিশ্বম্ভরপুর গড়তে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে ১১দফা ঘোষণা করা হয়। বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর এ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে ও ইয়ুথ পিস অ্যাম্বসেডর গ্রুপের সামছুল কবিরের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার এসআই মতিয়ার রহমান, মাওলানা মোয়াফিকুল ইসলাম, রাকেশ হাজং, চিত্তরঞ্জন গোস্বামী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাফিজ সামায়ূন কবির, গীতাপাঠ করেন চিত্তরঞ্জন গোস্বামী। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর কুদরত পাশা। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাম্বাসেডর মোর্শেদ মিয়া। উক্ত সংলাপে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইকরামুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুমিন হোসেন, খাদ্য নিয়ন্ত্রক ফয়জুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজিবুল্লাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ স¤পাদক দিলীপ কুমার বর্মণ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, পুরোহিত তাপস চক্রবর্তী, মাওলানা জুনায়েদ আহমদ, দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার, নারী অ্যাম্বাসেডর স্বপ্না আক্তার, শিব্বির আহমদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, পুরোহিত শৈলেন্দ্র শর্ম্মা, প্রসন্ন আচার্য্য, সুপ্রভা আচার্য্য, মৃত্যুঞ্জয় শর্ম্মা, সেবা আচার্য্য, ইমাম নূর আহমদ, জুনায়েদ আহমদ, মোশারফ হোসেন, জুবায়ের আহমদ, মাসুম আহমদ, মোশারফ হোসেন, মামুনুর হোসেন, তৃতীয় লিঙ্গের উর্মিলা আক্তার, হজং সম্প্রদায়ের সংগীতা হাজং।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক

বোরো আবাদে লাভ-লোকসানের হিসাব কষছেন কৃষক