সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

বিল শুকিয়ে মাছ শিকার বন্ধ হোক

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১২:২১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১২:২১:৪০ পূর্বাহ্ন
বিল শুকিয়ে মাছ শিকার বন্ধ হোক
গণতন্ত্র নিয়ে একটা বিখ্যাত দৃষ্টান্ত আছে। বলা হয়, আপনি আপনার হাতের ছড়ি যতো ইচ্ছে যেভাবে ইচ্ছে ঘুরাতে থাকুন, আমার কোনও আপত্তি নেই, কিন্তু খেয়াল রাখবেন, আমার নাকে যেন ছড়ির স্পর্শ না লাগে। আমাদের দেশের অধিকাংশ মানুষ এতোটাই ষড়রিপুর বশীভূত যে তারা আত্মপরতার বাইরে কীছুতেই অধিষ্ঠিত হতে পারেন না। নিজের ভালো করতে গিয়ে পড়শির ক্ষতি করতে পর্যন্ত কসুর করেন না। এই কারণেই বোধ করি আমাদের দেশে গণতান্ত্রিক সংস্কৃতির এতো অভাব। এর প্রতিফলন ঘটছে বিল ইজারা নিয়ে মাছ শিকারের ক্ষেত্রে। সেখানে ইজারাদার ও কৃষকের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়েছে। ইজারাকৃত বিল থেকে যেভাবে ইচ্ছে সেভাবে মাছ ইজারাদার ধরতেই পারেন, কিন্তু গণতান্ত্রিকতা অনুসারে বিল শুকিয়ে মাছ শিকারে গিয়ে জল শুকিয়ে জলের অভাব ঘটিয়ে কৃষকের জমি অনাবাদি রাখার কারণ হয়ে উঠতে পারেন না। এটি একটি গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হওয়ার বা করার ঘটনা। কাঠামোগত সহিংসতার ব্যাপক বিস্তৃতির কারণে এমন ঘটনা দেশে প্রতিনিয়ত ঘটছে, হাজারে হাজার। কিন্তু প্রবলের ভয়ে দুর্বল কর্তৃক এমন সহিংস ও সন্ত্রাসী ঘটনার প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারছেন না সাধারণ মানুষ। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার তার একটু ব্যতিক্রম পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ এইভাবে গণতান্ত্রিক অধিকার ক্ষুণœ হওয়ার কারণে তার প্রতিকার চেয়ে এক কৃষক এক ইজারাদারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। গত বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) দৈনিক সুনামকণ্ঠের একটি সংবাদ শিরোনাম ছিল, “কাষ্টগংগা বিল শুকিয়ে মাছ শিকারে দেড় হাজার একর জমির ক্ষতির অভিযোগ : ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের”। আমরা ইজারাদার কর্তৃক নিপীড়িত এই কৃষকের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে এবংবিধ গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হওয়ার প্রতিবিধান করার দাবি জানাচ্ছি। উল্লেখ্য যে, বিল শুকিয়ে মাছ শিকার আইনত একটি অপরাধ, সে-অপরাধের কী বিচার করবেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে ন্যস্ত রইল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী