সুনামগঞ্জ , রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান পিআইসি গঠনে গৌরারং ও কাঠইর ইউনিয়নে গণশুনানি সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে রেড অ্যালার্ট জারি সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে আঙ্গারুলি হাওরের ফসল রক্ষায় বাঁধ মেরামতের দাবি দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক সুনামগঞ্জে রিটার্নিং-সহকারী রিটার্নিং কর্মকর্তা হলেন যারা তফসিলকে স্বাগত জানালো জামায়াত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে ১ আসনে সবাই ঐক্যবদ্ধ: আনিসুল জামালগঞ্জে ‘ভাইয়াপি’ কুস্তি খেলা অনুষ্ঠিত দোয়ারাবাজারে দরিদ্র পরিবারের জমি দখলের চেষ্টা অবৈধ দখলে নষ্ট হচ্ছে শহীদ সিরাজ লেকের সৌন্দর্য ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পে জরিপ সম্পন্ন! ১২টি অবৈধ পাম্প মোটর ও ৬টি পানির সংযোগ বিচ্ছিন্ন সদর উপজেলায় বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গণশুনানি অনুষ্ঠিত হাওরে তৎপর পাখি শিকারিরা, নজরদারি বাড়ানোর তাগিদ

চিন্ময় ব্রহ্মচারীকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১০:০৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১০:০৫:৪৯ পূর্বাহ্ন
চিন্ময় ব্রহ্মচারীকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের জন্য রুল জারি করেন। আদালতে চিন্ময় দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। গত ১২ জানুয়ারি হাইকোর্টে চিন্ময়ের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী। এর আগে ২ জানুয়ারি ওই মামলায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে আদেশ দেন। গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ স¤পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান

যেকোনও মূল্যে দেশে নির্বাচন হতে হবে : তারেক রহমান