সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন

আল-হামরা থেকে খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ১০:০৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১০:০৩:৪৬ পূর্বাহ্ন
আল-হামরা থেকে খোয়া যাওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৩
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার আল-হামরা শপিং সেন্টারের একটি স্বর্ণের দোকান থেকে চুরি হওয়ার স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৯ জানুয়ারি সিলেটের আল হামরা বিপণিবিতানের চতুর্থ তলার নূরানী জুয়েলার্স নামের একটি দোকানের তালা ভেঙে সোনা চুরির ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি, এ ঘটনায় তাদের ২৫০ ভরি সোনা খোয়া গেছে। পরে এ ঘটনায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী মামলা করেন। সোমবার কতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, চুরি হওয়া স্বর্ণ উদ্ধার ও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন বিভিন্ন এলাকায় টানা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন কামাল্ল্যা ইউনিয়নের নেয়ামতপুর এলাকা থেকে ওছেক মিয়া ওরফে ওয়াছেক ওরফে আলমগীর (২৫) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তি এ চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী মডেল থানার স্পেশাল টিম গ্রেপ্তারকৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে নূরানী জুয়েলার্স চুরি হওয়া স্বর্ণালংকারের জব্দ তালিকা জব্দ করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে তার দেখানো মতে ওই এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় ১ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লা জেলার হোমনা থানাধীন হোমনা বাজার হতে আল-হামরা মার্কেটে সংঘটিত চুরির ঘটনায় চোরাই স্বর্ণসহ সোহেল দেবনাথ (৪২), মো. আবুল হোসেন (৫৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তাররকৃত ৩ আসামির কাছ থেকে ৫ ভরি ১২ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। সিলেট নগরের কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে জানানো হয়, এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা