সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার সুনামগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত, মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থার আহ্বান আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সভা

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০৯:৩৬:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ১০:০০:৫৮ পূর্বাহ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সভা
স্টাফ রিপোর্টার ::
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) নিরোদা রাণী রায়, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা তথ্য অফিসার শুভ রায় সুমন, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সংগীতশিল্পী শাহাব উদ্দিন ও সোহেল রানা। আলোচনা সভায় প্রতিবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, রচনা লিখন প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শুদ্ধ বাংলা বানান লিখন ও সুন্দর হাতের লিখা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ধারিত স্থানে পরিবেশনার সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজের ভাষার প্রতি সম্মান জানাতে ওইদিন বিদেশি ভাষার ব্যবহার থেকে বিরত থাকতে হবে। দিনব্যাপী বাংলা গান ও বাংলা ভাষার চর্চার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সকলে যথাযথ মর্যাদায় পালন করতে হবে। সবাইকে বিভিন্ন অনুষ্ঠানে অংগ্রহণের আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি