সুনামগঞ্জ , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে আবারও সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক? জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৪৩ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় পেলেন অধ্যক্ষ নাসির উদ্দিন জননেতা আব্দুস সামাদ আজাদের ২১তম মৃত্যুবার্ষিকী আজ কৃষকদের জ্বালানি তেলের কোনো সংকট হবে না : জেলা প্রশাসক হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : এমপি কয়ছর আহমদ বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির ৭ দিনের গণভোট প্রচারণার জন্য ১ কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক : রিফাত রশিদ শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল ‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত বাঁধ নিয়ে গভীর উদ্বেগ, মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি পাকা ধানে ত্রাহি অবস্থা কৃষকের মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি
অবৈধভাবে বালু উত্তোলন

ধোপাজান-চলতি নদীতে নৌকাসহ আটক তিন

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:২৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:৩৩:২১ পূর্বাহ্ন
ধোপাজান-চলতি নদীতে নৌকাসহ আটক তিন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলাধীন ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে টুকের বাজার নৌ-পুলিশ। অভিযানে ধোপাজান-চলতি নদীতে তিনটি বালুবোঝাই নৌকাসহ তিন জনকে আটক করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ধোপাজান-চলতি নদীতে সিলেট অঞ্চলের নৌ-পুলিশ সুপারের নিদের্শনায় এই অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের টুকের বাজার নৌ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম খান। জানাযায়, ধোপাজান-চলতি নদীতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি নৌকাসহ ৩ জনকে আটক করা হয়। টুকের বাজার নৌ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম খান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করে নৌকাসহ তিন জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা

হাওরাঞ্চলে ‘মাল্টিপারপাস শেড’ নির্মাণের পরিকল্পনা