সুনামগঞ্জ , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ আমবাড়িতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবিতে বিক্ষোভ আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসাধারণের ভূমিকা থাকতে হবে : এমপি কলিম উদ্দিন মিলন দোয়ারাবাজারে ‘স্কুল সেফটি মেলা’ অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওর বাঁচানোর পরীক্ষাটা এখনই দিতে হবে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত প্রিয়াছন্দ সংস্কৃতি চর্চা কেন্দ্রের যাত্রা শুরু দোয়ারাবাজারের বাজিতপুর গ্রাম কথিত পীরের আস্তানায় মাদকের আসর বিশ্বম্ভরপুরে মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে গাঁজাসহ আটক ১ ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
বিএনপি’র তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলামকে প্রার্থী করার দাবি

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:১০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:১০:১৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলামকে প্রার্থী করার দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৪ আসনে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোনয়নের দাবি উঠেছে। এই দাবির সমর্থনে গত রবিবার সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এবং সোমবার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুরমা ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণি মিয়া। আহসান পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনির হোসেন, শামীম মিয়া, অলি মিয়া, লোকমান মিয়া, আফতাউর রহমান, সাজুল মিয়া, ফুল মিয়া, আব্দুন নুর প্রমুখ। সভায় বক্তারা বলেন, অ্যাড. নূরুল ইসলাম নূরুল বিএনপি’র তৃণমূলের জনপ্রিয় এবং পরীক্ষিত নেতা। তিনি জেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সফল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তিনি। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দলের অন্যতম কান্ডারি ছিলেন। রাজপথে সোচ্চার থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। এছাড়া সুনামগঞ্জ জেলাবাসীর উন্নয়নে তার মতো যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আমরা চাই, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোনীত করা হোক। তাকে ধানের শীষের প্রার্থী করা হলে বিএনপি’র তৃণমূল যেমন উজ্জীবিত থাকবে, তেমনি এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি, দল অবশ্যই তৃণমূলের দাবি গ্রহণ করে অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী মনোনীত করবে। অপরদিকে, শনিবার রাতে সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মঈনুদ্দিন রিপন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুশিয়ার আলম ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রমজানুল করিমসহ তৃণমূলের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে শত নির্যাতন উপেক্ষা করেও আন্দোলন-সংগ্রামে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল দলের হাজার-হাজার নেতাকর্মীদের নিয়ে রাজপথে সোচ্চার ছিলেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেকোন নির্দেশ পালন করেছেন রাজপথের লড়াকু সৈনিক হিসেবে। আন্দোলন থেকে তিনি নিজে যেমন পিছপা হননি, তেমনি নেতাকর্মীদেরকেও এক মুহূর্তের জন্য সরে যেতে দেননি। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে অনেক হামলা-মামলা উপেক্ষা করে কেন্দ্রীয় নির্দেশ ও কর্মসূচি পালন করেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলাম নূরুলের কোন বিকল্প নেই। আমরা আশা করি, দল অবশ্যই তাকে মূল্যায়ন করবে। তৃণমূলের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে বিএনপি মনোনীত প্রার্থী করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ

মাদক কারবারি সবাইকে আইনের আওতায় আনা হবে : ওসি রতন শেখ