সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

ধর্মপাশায় বাঁধের কমপেকশন সঠিকভাবে হয়নি, পিআইসি’র সভাপতিকে শোকজ

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ১২:০৬:২১ পূর্বাহ্ন
ধর্মপাশায় বাঁধের কমপেকশন সঠিকভাবে হয়নি, পিআইসি’র সভাপতিকে শোকজ
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার সোনামড়ল হাওরের ২৮নং প্রকল্প বাস্তবায়ন কাজটি নীতিমালা মেনে না করায় ও বাঁধের কাজে ধীরগতি থাকায় ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রবিবার বিকেলে ইউএনও স্বাক্ষরিত এ সংক্রান্ত শোকজের নোটিশ সোমবার দুপুরে পিআইসি’র সভাপতির কাছে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির একদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনামড়ল হাওরটি সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীন। এই হাওরের ফসলরক্ষা বাঁধের ২৮নং (পিআইসি) সভাপতি হলেন আবদুর রহিম ও সদস্য সচিব ফজলুর রহমান। রবিবার বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় সরেজমিনে এই বাঁধটি পরিদর্শনে যান। নীতিমালা অনুয়ায়ী ওই ফসলরক্ষা বাঁধের কমপেকশন কাজ করা হচ্ছে না ও বাঁধের কাজে ধীরগতি দেখতে পান। উপজেলার সোনামড়ল হাওরের ২৮নং পিআইসির সভাপতি আবদুর রহিম বলেন, নীতিমালা মেনেই বাঁধের কাজ করা হচ্ছে। বাঁধ কমপেকশন করার কাজে যৎসামান্য ত্রুটি ছিল। এখন সঠিকভাবেই তা করা হচ্ছে। কাজের গতি আরও বাড়ানো হয়েছে। ইউএনও জনি রায় বলেন, বাঁধের প্রকল্প কাজে ধীরগতি থাকায় ও বাঁধের কাজে কমপেকশন সঠিকভাবে না করায় উপজেলার সোনামড়ল হাওরের ২৮নং পিআইসির সভাপতিকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের উপযুক্ত জবাব না পেলে পিআইসির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী