সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ০১:০০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ০১:০০:২১ পূর্বাহ্ন
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে মানববন্ধন
ভেজাল রোধে সরকারি নজরদারি বাড়ানোর দাবি নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতের দাবিতে খাদ্য অধিকার বাংলাদেশ ও এফআইভিডিবি-এর সহযোগিতায় খাদ্য অধিকার নেটওয়ার্ক, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে রবিবার সকালে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে সুনামগঞ্জ জেলায় কর্মরত উন্নয়ন সহযোগী সামাজিক সংস্থার প্রতিনিধিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাটাব, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ধূর্জটি কুমার বসু, এডাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুজন-এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য্য, খাদ্য অধিকার নেটওয়ার্ক, সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও আরডিএসএ, সুনামগঞ্জের নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, প্রগতি যুব সংঘের নির্বাহী পরিচালক মোছা. শিল্পী বেগম, সৃষ্টি যুব জাগরণ সমাজকল্যাণ সংস্থার সভানেত্রী তৃষ্ণা আক্তার রুশনা, আরইসি প্রকল্পের ফিল্ড অফিসার হুমায়েদ, দৈনিক দেশ রূপান্তর সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান, আরপিডাব্লিউএস-এর পক্ষে জাকারিয়া প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার আমাদের সংবিধান স্বীকৃত। পৃথিবীর প্রতিটি দেশ নিরাপদ খাদ্যকে ভোক্তার অধিকার হিসেবে নেয় এবং এর ব্যত্যয় সেসব দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচিত হয়। নৈতিক শিক্ষার অভাবেই মানুষ খাদ্যে ভেজাল মেশানোর মতো জঘন্য কাজ করে থাকে। বক্তারা বলেন, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি বিকল, লিভারে সমস্যা, হৃদরোগ, ¯œায়ু অকার্যকর হওয়া ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগের বিস্তার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এসব রোগে যেমন মৃত্য্যু বাড়ছে, তেমনি চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়ছে বহু পরিবার। দীর্ঘমেয়াদি রোগের অন্যতম প্রধান কারণ হচ্ছে ভেজাল খাদ্য। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারেনি। এ খাতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে। তাই খাদ্যে ভেজাল মিশ্রণ এখনই বন্ধ না হলে অচিরেই তা চীনের কোরোনা ভাইরাসের মতো মহামারি আকার ধারণ করবে। সরকারের নানামুখী কর্মকা- দেশে খাদ্য উৎপাদনে অনেকটা স্বয়ংসম্পূর্ণ হলেও এখনও সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়ে উঠেনি। দেশে খাদ্য ব্যবসায়ে জড়িত কিছু অতি মুনাফাভোগী এবং ভেজালকারীচক্রের দৌরাত্ম্য ক্রমাগত বেড়েই চলেছে। ’১৬ কোটি মানুষের দেশে অল্প কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল রোধ করা সম্ভব নয়। ভেজাল রোধে সরকারি নজরদারি আরও বাড়াতে হবে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিতের দাবিতে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে খাদ্য অধিকার নেটওয়ার্ক, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সরকারের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে আহ্বান জানানো হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু