সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ! জিয়াউর রহমান হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার

নাটক ‘হা হা কার’ মঞ্চস্থ

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:৪৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:৪৬:২৮ পূর্বাহ্ন
নাটক ‘হা হা কার’ মঞ্চস্থ
স্টাফ রিপোর্টার :: দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাটক ‘হা হা কার’। রবিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে এই নাটকটি। নাটকে জেলার নাট্যকর্মীরা অংশগ্রহণ করেন। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন রবি ঘোষ। নাটকটিতে ৫২’র ভাষা আন্দোলনের স্লোগান রাষ্ট্রভাষা বাংলা চাইসহ জুলাই বিপ্লবের বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে। এসময় বলা হয়েছে ‘তুমি কে আমি কে? রাজাকার-রাজাকার। কে বলেছে কে বলেছে স্বৈরাচার-স্বৈরাচার। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়েছে। এছাড়াও জুলাই আগস্টে যেভাবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে নির্বিচারে হত্যা চালানো হয়েছিল সেই চিত্রও মঞ্চস্থ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সামিনা চৌধুরী মনি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, দেওয়ান গিয়াস চৌধুরী, সাংবাদিক তানভীর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জহুর আলীসহ বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স