সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য

হাওরে ইজারা প্রথা বন্ধের দাবি

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:৩৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:৩৫:৫৭ পূর্বাহ্ন
হাওরে ইজারা প্রথা বন্ধের দাবি
সুনামকণ্ঠ ডেস্ক :: হাওরে ইজারা প্রথা বন্ধের দাবি জানিয়েছে ‘হাওর উন্নয়ন আন্দোলন’। এছাড়াও হাওর এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মোট ১১ দফা প্রস্তাব জানিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘হাওর ও হাওরবাসীর সংকট-সমস্যা সমাধান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান। হাওর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা এতে বক্তব্য রাখেন জাতীয় পেনসন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, আ. ওয়াহাব, সাবেক অতি. সচিব ড. মো. এমদাদুল হক প্রমুখ। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দিন খান বলেন, হাওরে ইজারা প্রথা বন্ধ করতে হবে, ইজারাকৃত জায়গাগুলো উদ্ধার করে সেগুলোকে মাছের অভয়ারণ্য ঘোষণা এবং এসব জায়গায় মাছ ধরা স¤পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এতে করে এসব স্থান দেশের বৃহৎ প্রজনন কেন্দ্র হতে পারে। পরবর্তীতে এসব পোনা সারা হাওরে ছড়িয়ে যাবে। এছাড়া হাওর অঞ্চলে একটি কৃষি ও জলবায়ু বিশেষায়িত বিশ্ববদ্যালয়, আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র স্থাপনের আহ্বানও জানান তিনি। সভায় লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় ২৪ হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত হাওর অঞ্চল দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষের বাসস্থান। এখানকার প্রধান জীবিকা কৃষি ও মৎস্য আহরণ। দেশের মোট ধান উৎপাদনের এক-পঞ্চমাংশ আসে এই অঞ্চল থেকে। তবে বর্ষাকালে হাওরগুলো ১০ থেকে ১৫ ফুট পানির নিচে তলিয়ে যায়, যা কৃষি ও বসবাসের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বক্তারা আরও বলেন, হাওরের মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক ফসলি কৃষি ব্যবস্থার সীমাবদ্ধতা, অকাল বন্যায় ফসলহানি, মৌসুমী অভিবাসন, মহাজনি ঋণের প্রভাব, মৌলিক সেবার অভাব, নিরাপত্তাহীনতা এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থা। এ সময় হাওর উন্নয়নে ১১ দফা প্রস্তাব পেশ করা হয় হাওর উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে। দাবিগুলো হলো- ১. অকাল বন্যা প্রতিরোধে নদী-নালা ও খাল-বিল খনন, ফসলরক্ষায় মাটির বাঁধ নির্মাণ। ২. প্রকৃত মৎস্যজীবীদের জলমহল ইজারা ও শক্তিশালী ব্যবস্থাপনা কমিটি গঠন। ৩. কৃষকদের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, প্রণোদনা, ন্যায্য মূল্য ও সমবায় বাজার। ৪. ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য শস্য বীমা চালু। ৫. ফসল পরিবহনে সাবমারসিবল ও উড়াল সড়ক নির্মাণ। ৬. কৃষিভিত্তিক শিল্পে স্বল্প সুদে ঋণ ও বিনিয়োগ উৎসাহিতকরণ। ৭. কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা স্থাপন, সহজ শর্তে ঋণ। ৮. কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। ৯. আধুনিক হাসপাতাল নির্মাণ ও চিকিৎসা সুবিধা বৃদ্ধি। ১০. খাস জমি ভূমিহীন কৃষকদের মাঝে বিতরণ। ১১. দারিদ্র্য বিমোচন ও প্রশিক্ষণ কার্যক্রম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি