সুনামগঞ্জ , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:২৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:২৩:৫৩ পূর্বাহ্ন
কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের ৩০টি শাখার ডিসেম্বর/২০২৪ ভিত্তিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন পর্যালোচনা বিষয়ক অর্ধ-বার্ষিক সম্মেলন ২০২৫ শনিবার সকালে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর-এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট বিভাগের মহাব্যবস্থাপক মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ নূরুশ শামছ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শরীফ মো. তাহাওয়ার হোসাইন। প্রধান অতিথি মো. খোরশেদ আলম ডিসেম্বর/২০২৪ ভিত্তিক সুনামগঞ্জ অঞ্চলাধীন ৩০টি শাখার মধ্যে ২৬টি শাখা লাভজনক অবস্থানে থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এর ধারাবাহিকতা রক্ষার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি শাখা পর্যায়ে আমানত সংগ্রহে লো-কস্ট, নো-কস্ট ও স্বল্প সুদবাহী আমানত সংগ্রহের প্রতি জোর তাগিদ প্রদান করেন এবং সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও গ্রীন ব্যাংকিং খাতে বিনিয়োগে সকলকে উৎসাহিত করেন। বিশেষ অতিথি মীর মোহাম্মদ নূরুশ শামছ তার বক্তব্যে বলেন, শাখাসমূহ যদি তাদের নিজেদের সক্ষমতার সঠিক বাস্তবায়ন করতে পারে তাহলে আগামী দিনগুলোতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রায় সকল শাখার উত্তরোত্তর সাফল্য অব্যাহত থাকবে। অনুষ্ঠানের সভাপতি ও সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর বলেন, কৃষি ব্যাংক দেশের কৃষি, শিল্প ও বাণিজ্য খাতে অর্থায়নের মধ্য দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। অত্র অঞ্চলাধীন ৩০টি শাখা নিজ নিজ অবস্থান থেকে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করে আসছে যা পরবর্তী সময়ে ও চলমান থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তৎপরবর্তীতে দিনব্যাপী শাখা ভিত্তিক পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স