সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

কবি নাসের রাজার জন্মদিন পালন করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১২:১৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ১২:৪২:০৫ পূর্বাহ্ন
কবি নাসের রাজার জন্মদিন পালন করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ
স্টাফ রিপোর্টার ::​​​
আত্মোপলব্ধির কবি দেওয়ান নাসের রাজার জন্মদিন পালন করেছে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ। শনিবার সন্ধ্যায় সুনামকণ্ঠ কনফারেন্স হলে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি দুলাল মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. সাজাউর রহমান এবং সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি ও গবেষক অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, কবি ও লেখক সুখেন্দু সেন, কবি ও লেখক কুমার সৌরভ, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, কবি ও ছড়াকার ইয়াকুব বখত বাহলুল এবং কবি ও গবেষক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল কবির। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ- সভাপতি আহমেদ নূর আলবাব, সুবল বিশ্বাস, মোর্শেদ আলম, মো. মোছায়েল আহমদ, প্রভাষক মোশারফ হোসেন বাবলু, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক মো. ছায়েদুল ইসলাম, প্রভাষক কবির মিয়া, সিলেট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন তালুকদার, সমাজকর্মী সেলিম আহমদ, সংস্কৃতিকর্মী কে জি মানব, কবি ওবায়দুল হক, সমাজ উন্নয়নকর্মী মো. ওবায়দুল হক মিলন, শিক্ষক জুয়েল চক্রবর্তী, মো. রইসুজ্জামান, মো. আলমগীর শাহ, সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সদস্য সার্জেন্ট অব. জিয়াউর রহমান, লাকী বিশ্বাস, শম্পা শিমু, গিলেমান আলম, আদিল আরমান প্রমুখ। আলোচকগণ বলেন, মরমী কবি দেওয়ান হাছন রাজা ও জল-জোছনার কবি দেওয়ান মমিনুল মউজদীনের সুযোগ্য উত্তরসূরী দেওয়ান নাসের রাজার কবিতায় আত্মোপলব্ধির অনুভব পাওয়া যায়। জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি শব্দে শব্দে সাজিয়েছেন। ধীর-স্থির শান্ত অনুভবগুলো রাগী সময়ের আহাজারি। একদিকে পরমাত্মার সন্ধান অন্যদিকে মানবমুক্তি এবং আত্মজাগরণের পথ খুঁজে পাওয়া যায় তাঁর কবিতায়। সুদূর আমেরিকায় বসেও তিনি গ্রাম-বাংলার পল্লী প্রকৃতি এবং মানুষের প্রেম-প্রীতি, আনন্দ-বেদনা ও সংগ্রামের কথা তুলে ধরেছেন তাঁর কবিতায়। এ পর্যন্ত তাঁর ৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলো হল- শিমুলফুলে রক্তক্ষরণ, অলংকার ধর্মী রোদ, পালকের পাখি ফিরে ও বৃষ্টিবৃক্ষের সন্ধানে। কবিতা আবৃত্তি, গান ও কেক কেটে এক আড়ম্বর পরিবেশে কবির শুভজন্মদিন উদযাপন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি