সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৩৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৩৯:৫৪ পূর্বাহ্ন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ট্রেড ইউনিয়ন সংঘের বিক্ষোভ
“আইএমএফ-এর নীতি নির্দেশে দেশ চালানো চলবে না। দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন বিপর্যস্ত। বাজার সিন্ডিকেটের কারণে চাল, ডাল, তেল, গ্যাস, জীবনরক্ষাকারী ঔষধের দামসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। জনদুর্ভোগ কমাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। সবার জন্য সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।” দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে শুক্রবার বিকেলে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন। মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, সুনামগঞ্জ জেলা কমিটি। শুক্রবার বিকেল ৫টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, আমির উদ্দিন, সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, দপ্তর স¤পাদক বিনন্দ কর, স’মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক মনির মিয়া, রিকসা ভ্যান শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ স¤পাদক আব্দুল করিম, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক স¤পাদক রণজিত, সদর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক টিটু দাস, সহ-সাধারণ স¤পাদক জিয়াউর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা আরও বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যের কারণে স্বল্প আয়ের শ্রমিক জনতা দিশেহারা। চাল-ডাল, আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে তাদের আয়ের কোনো সামঞ্জস্য নেই। ফলে অনেক শ্রমিক অনাহারে দিনাতিপাত করতে বাধ্য হয়। অবিলম্বে সরকারকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এনডিএফ নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স