সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বন্যার ঝুঁকি মোকাবেলায় ম্যারাথন প্রতিযোগিতা

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৩২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৩২:২৯ পূর্বাহ্ন
বন্যার ঝুঁকি মোকাবেলায় ম্যারাথন প্রতিযোগিতা
স্টাফ রিপোর্টার :: বন্যার ঝুঁকি মোকাবেলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ছাতকে দ্বিতীয়বারের মতো হয়ে গেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২৫। “বন্যার ঝুঁকি জানুন” এই প্রতিপাদ্যে রানার্স অব ছাতকের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন সারাদেশের কয়েক শতাধিক প্রতিযোগী। শুক্রবার শিশির ভেজা ভোরে ছাতক উপজেলার বুকারভাঙ্গায় সড়ক শুরু হয়ে, আনুজানু, শেরপুর, লক্ষ্মীপাশায় ইউটার্ন নিয়ে পালপুর স্কুল এন্ড কলেজে এসে স¤পন্ন হয় রানার্স অব ছাতক হাফ ম্যারাথন প্রতিযোগিতার। ২১ কিলোমিটার সাধারণ ও ১০ কিলোমিটার অসাধারণ ক্যাটাগরিতে দৌড়ের ইভেন্টে নারী-পুরুষ, কিশোর, তরুণ ও বয়স্ক সবাই অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সাড়ে ৩০০ দৌড়বিদ অংশ নিয়েছেন এই ম্যারাথন প্রতিযোগিতায়। ভোর সাড়ে ৬টা থেকে শুরু হয়ে দৌড়ের সময় বেঁধে দেয়া ছিল ৩ ঘণ্টা। বেশিরভাগ দৌড়বিদ সেসময়ের আগেই সফলভাবেই শেষ করেন হাফম্যারাথন। হাওরবেষ্টিত গ্রামীণ জনপদের সবুজ ছায়াঘেরা পরিবেশে দৌড়াতে খুব বেশি বেগ পোহাতে হয়নি প্রতিযোগীদের। শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি লাভে ম্যারাথনের বিকল্প নেই বলে জানান প্রতিযোগীরা। সিলেট থেকে আসা ৬৫ বছরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহার রঞ্জন ভট্টাচার্য বলেন, শরীর ও মন ভালো রাখতে হলে রানের কোনো বিকল্প নেই। আমি সুস্থ থাকার জন্য দৌড়াই। দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নিয়ে প্রশান্তি পাই। ভালো লাগে সকল বয়সের লোকেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই ম্যারথানকে ঘিরে আগত তরুণ-তরুণীদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের। ১০ বছরের কিশোর থেকে ৭৫ বছরের বয়স্ক নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এমন সুন্দর আয়োজনে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রতিযোগীরা। দীপ্ত চৌধুরী নামের এক দৌড়বিদ বলেন, আয়োজন অসাধারণ ছিল। বিশেষ করে রানের সড়ক ও আবহাওয়া উপযোগী ছিল। প্রতিযোগিতায় অংশ নিয়ে অত্যন্ত খুশি হয়েছি। আশা করি এমন আয়োজন ভবিষ্যতে আরও হবে। বন্যার ঝুঁকি মোকাবেলায় গ্রামীণ পর্যায়ে সচেতনতার বার্তা দিতে এই ম্যারাথনের আয়োজন বলে জানিয়েছেন রানার্স অব ছাতকের অর্গানাইজার মো. মুক্তার হোসেন। তিনি বলেন, ২০২২ সালে সুনামগঞ্জ অঞ্চল ভয়াবহ বন্যায় তলিয়ে যায়। আমরা আগাম কোনো সতর্কবার্তা জানতে পারিনি। এর ফলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল জেলাবাসী। এই ম্যারাথনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বন্যার ঝুঁকির বিষয়ে মানুষকে জানান দেয়া এবং সতর্কবার্তা জানতে উদ্বুদ্ধ করা। আগামীতে এমন আয়োজন করতে সরকারি বেসরকারি সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। হাফ ম্যারাথন প্রতিযোগিতায় ১০ কিলোমিটার দৌড়ে সুনামগঞ্জের দীপ্ত চৌধুরী ও ২১ কিলোমিটার দৌড়ে সিলেটের জকিগঞ্জের গোলাম রাহাত তোফায়েল চ্যা¤িপয়ন হয়েছেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আয়োজকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ