সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

​ভুয়া নার্সদের অপসারণের দাবি

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:৪৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:৪৬:২৬ অপরাহ্ন
​ভুয়া নার্সদের অপসারণের দাবি
জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশ সংস্কারের অংশ হিসেবে ভুয়া ব্যক্তিদের মাধ্যমে নিয়োগ পাওয়া ভুয়া ও অনিবন্ধিত নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছে সচেতন নার্স ও মিডওয়াইফ সমাজকর্মী নামের সংগঠন। বুধবার দুপুরে মানববন্ধন শেষে তারা সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে।

এর আগে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করে আন্দোলনকারীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। কর্মসূচিতে সুনামগঞ্জ সদর হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকের নার্সগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নার্সিং সেবায় নিয়োজিত ভুয়া ও অনিবন্ধিত নার্সদের অপসারণের আল্টিমেটামের ঘোষণা দেন।

আন্দোলনকারীরা জানান, গত সরকারের আমলে অনেক নার্স মাত্র ছয় মাস প্রশিক্ষণ শেষেই দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়েছেন। কিন্তু দায়িত্ব পালনকালে তারা অনেক ভুল করেন। যার দায়ভার এসে পড়ে সিনিয়র নার্সদের উপর। এসব কারণে তারা আন্দোলন নেমেছেন। ভুয়া নার্সদের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার