সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

দিরাইয়ে ২ ফেব্রুয়ারি ‘হাওর উৎসব’

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৩১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৩১:০৯ পূর্বাহ্ন
দিরাইয়ে ২ ফেব্রুয়ারি ‘হাওর উৎসব’
স্টাফ রিপোর্টার :: বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন (কালনী নদীর পূর্বপাড়ের হাওরে) অনুষ্ঠিত হবে ‘হাওর উৎসব’। ২ ফেব্রুয়ারি এ উৎসবে আয়োজন করা হবে। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ট্যুরিজম বোর্ড, আইডব্লিউএম, সিইজি, আ,এন এবং গ্রামীণ জনকল্যাণ সংসদ-এর সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হবে। জনসচেতনতা বৃদ্ধির এই আয়োজনে প্রায় ১২ শতাধিক সমাজকর্মী, পরিবেশকর্মী, সমাজ সেবক, সরকারি কর্মচারী, সংবাদকর্মী ও ছাত্র প্রতিনিধি অংশগ্রহণ করবেন। মরুকরণ প্রক্রিয়া ঠেকাতে সেডিমেন্ট ম্যানেজমেন্ট, প্রোটিনের চাহিদা মেটাতে মৎস্য উৎপাদন, সবুজায়ন এবং কার্বন এমিশন কমাতে বৃক্ষরোপণ, সমাজে মানি ফ্রো তৈরিতে কমিউনিটি বেজড পর্যটন গড়ার লক্ষ্যে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সুনামগঞ্জের হাওরে ‘হাওর সমাবেশ’ এর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে আলোচনা, অডিও-ভিডিও প্রদর্শনী, গম্ভীরা ও প্রীতি ফুটবল ম্যাচ। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি স¤পদ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম। হাওর ট্যুরিজম বিষয়ে উপস্থাপনা করবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড-১) আবু তাহের মুহাম্মদ জাবের। আলোচনায় অংশ নেবেন, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক করবেন মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর