সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১২:২৭:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১২:২৭:৪৮ পূর্বাহ্ন
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সন্ধ্যায় লাইব্রেরির মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাবলিক লাইব্রেরির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, সিনিয়র আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, সিনিয়র আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, লেখক কবি সুখেন্দু সেন, অ্যাড. আব্দুল হক। মুক্ত আলোচনায় অংশ নেন অ্যাড. পীর মতিউর রহমান, লেখক ইশতিয়াক আহমদ রূপু, অ্যাড. জয়শ্রী দে, প্রভাষক মশিউর রহমান, সিদ্ধার্থ আচার্য্য, শিক্ষক আব্দুস সাত্তার, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, মো. মুরশেদ আলম, আবুল হোসেন, ওবায়দুল হক, শাহ কামাল, ব্যাংক কর্মকর্তা সত্যজিৎ আচার্য্য, রাজু আহমদ, মো. নাছিম প্রমুখ। সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান। সভায় খসড়া বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ অ্যাড. মাহবুবুল হাছান শাহীন। এর আগে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির নতুন আজীবন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং অভিনন্দনপত্র প্রদান করা হয়। সভায় শোকপ্রস্তাব পাঠ করেন অ্যাড. এনাম আহমদ। একই সাথে গত ১১ জানুয়ারি প্রয়াত অ্যাড. আনোয়ার হোসেন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় দাতা সদস্য হিসাবে ১ লাখ টাকা প্রদান করে সুনামগঞ্জের ডাচবাংলা ব্যাংক। এই প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজার গোলাম আজাদ অভিনন্দনপত্র গ্রহণ করেন। সভায় অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সভার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মো. আমিনুল হক, গীতা থেকে পাঠ করেন অশোক গোস্বামী। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আমাদের ফরিদপুর জেলায়ও এ রকমের পাবলিক লাইব্রেরি আছে। সেটার নাম পল্লী কবি জসীম উদ্দিন পাবলিক লাইব্রেরি। তবে এই লাইব্রেরির মতো এতো সুন্দর নাম আমি পাইনি। নামটি আমার খুবই ভাল লেগেছে। তিনি বলেন, আমি এই লাইব্রেরিকে ভেঙে নতুন লাইব্রেরি করতে চাই না। কারণ যার বা যাদের অনুদানে এই লাইব্রেরি নির্মাণ হয়েছে, এতে অনেক স্মৃতি আছে। আমি চাই আরও বেশি জায়গা নিয়ে লাইব্রেরি নির্মাণ করতে। তিনি বলেন, গুণী ব্যক্তিদের সৃষ্টি কর্মে উৎসাহী করা খুবই প্রয়োজন। বই পড়ে গুণী ব্যক্তিদের জানা প্রয়োজন। তিনি আরও বলেন, প্রত্যেক আজীবন সদস্যদের স্মার্ট কার্ড প্রদানের পক্ষে আমার মতামত আছে। আলোকিত লেখকদের নিয়েও আলোচনার আয়োজন করা যায়। তিনি বলেন, যারা অনেক দূরে বা দেশের বাইরে আছেন, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা আছে। সভায় পাঠসিঁড়ি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি