সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

ফসলরক্ষার স্থায়ী বাঁধ নির্মাণে কালো মাটি! বাঁধের স্থায়িত্ব নিয়ে শঙ্কা

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১২:২৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১২:২৬:৪২ পূর্বাহ্ন
ফসলরক্ষার স্থায়ী বাঁধ নির্মাণে কালো মাটি! বাঁধের স্থায়িত্ব নিয়ে শঙ্কা
শহীদনূর আহমেদ :: পাহাড়ি ঢল আর আগাম বন্যার কবল থেকে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের বোরো ফসল রক্ষায় প্রতিবছর শতকোটি টাকায় বাঁধ নির্মাণ করে সরকার। বছর বছর মাটি দিয়ে বোরো ফসল রক্ষায় বাঁধ করায় হাওরে মাটি সংকট দেখা দিচ্ছে। যার ফলে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ৩৫টি স্থায়ী ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করেছে। এদিকে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বিশ^ম্ভরপুর উপজেলায় বালু আর জ্বালানিতে ব্যবহৃত কালো মাটি দিয়ে তৈরি হচ্ছে ফসলরক্ষায় স্থায়ী বাঁধ। হাওর থেকে কালো মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণকাজ করছেন সংশ্লিষ্টরা। জানাযায়, বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ২৭ কোটি টাকা ব্যয়ে রাধানগর থেকে রায়পুর পর্যন্ত ১৭শ মিটার বাঁধের কাজ বাস্তবায়ন করছে আতাউর রহমান খান লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরুতেই স্থানীয়রা অভিযোগ তুলেছেন কাজের মান নিয়ে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলরক্ষা বাঁধ নির্মাণে দেয়া হচ্ছে বালি ও কালো মাটি। মাটির বদলে কালো মাটি কেন ফেলা হচ্ছে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেডের কর্মচারীরা চটে যান গণমাধ্যমকর্মীদের উপর। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ক্ষুব্ধ হয়ে বলেন, দুয়েক গাড়ি কালোমাটি তো আসতেই পারে এতে কি হয়েছে? এতে কি এমন সমস্যা? আমরাতো কালোমাটির উপরে অন্য মাটি ফেলছি। আপনারা ভালো মাটি দেখেন না, কেবল কালো মাটি দেখতে পান। কৃষকরা জানিয়েছেন, স্থায়ী বাঁধে যে কাজে কালো মাটি ব্যবহার করা হচ্ছে তা এলাকার মানুষ সাধারণত রান্নার কাজে ব্যবহার করে থাকেন। কালোমাটি দিয়ে বাঁধ তৈরি করা হলে সেই বাঁধ টিকবে না। খরচার হাওরের কৃষক সুলেমান মিয়া বলেন, কালোমাটি আমাদের এলাকায় লাকড়ি (জ্বালানি) হিসেবে ব্যবহার হয়। এই মাটি দিয়ে বাঁধ দিলে বাঁধ টিকবে না। কালোমাটি শুকিয়ে গেলে বাঁধে ফাটল দেখা দিবে। এতে বাঁধ দুর্বল হবে। ঢলের পানি আসার সাথে সাথেই পানিতে কালোমাটি মিশে যাওয়ার শঙ্কা রয়েছে। পানি উন্নয়ন উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২০২৩-২০২৪ অর্থ বছরে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ৩৫টি স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন দেয় পানিসম্পদ মন্ত্রণালয়। গত বছরের মে মাসে কাজ শুরু হলেও স্থায়ী বাঁধ নির্মাণের অগ্রগতি সন্তোষজনক নয়। চলতি অর্থ বছরের জুনের মধ্যে ব্লকসহ স্থায়ী বাঁধের কাজ সম্পন্ন করার কথা থাকলেও বেশিরভাগ বাঁধে এখনো মাটির কাজ শেষ হয়নি। আগাম বন্যা ও পাহাড়ি ঢলের পূর্বে বাঁধে মাটি ফেলার কাজের পাশাপাশি ব্লকের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। অপরদিকে বাঁধে কালো মাটি ব্যবহার বিষয়ে আতাউর রহমান খান লিমিটেড-এর তত্ত্বাবধায়ক নুরুজ্জামান আহমদ বলেন, বাঁধে কালোমাটি ব্যবহার করা যাবে না। আমি সাইটে গিয়ে দেখবো। যদি কালোমাটি ব্যবহার করা হয় তাহলে তা অপসারণ করা হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বাঁধে কালো মাটি ব্যবহারের কথা আমিও শুনেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিত নোটিশ করা হয়েছে, যাতে দ্রুতই এই মাটি সরিয়ে নেয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ