সুনামগঞ্জ , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা, মাঠে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জে এসআরবি উইং কমান্ডার দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ছেলের হাতে মা খুন সীমান্তবর্তী পূজামন্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না : এমপি নূরুল ইসলাম পতিত জমিতে মাল্টার বাগান, প্রবাসফেরত সাইফুরের সাফল্য শারদীয় দুর্গোৎসব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ‎জামালগঞ্জে ৫৫ পূজামণ্ডপে এমপির অনুদান, সিসি ক্যামেরা ও সড়ক সংস্কারে সহায়তা প্রশাসনের উৎসবের আনন্দ থেকে কোনো শিশু যেন বঞ্চিত না হয় : জেলা প্রশাসক শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী রিয়াদের বিমানবন্দরে ১৫ দিনে ২০ বার হামলা চালিয়েছে হুথিরা শিশু পরিবারের শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল লায়ন্স ক্লাব শান্তিগঞ্জে বশির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা অস্ট্রেলিয়ার জুটিকে হারিয়ে শেষ ষোলোতে রাঈদ-লিপটন ২৫০ শয্যার হাসপাতালে ৯০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে সুনামগঞ্জে ৪৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় টাঙ্গুয়ার হাওর ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১২:২৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১২:২৪:৪৭ পূর্বাহ্ন
গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার :: গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম ইমতিয়াজ উদ্দিন ও রথিন্দ্র কুমার দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী, এডহক কমিটির সদস্য মিটন তালুকদার, রাজেশ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সদস্য হারুন রশীদ তালুকদার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষকম-লী ও সাবেক শিক্ষার্থীসহ আমন্ত্রিত অনেক দর্শক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। ২৯ ও ৩০ জানুয়ারি দুইদিনব্যাপী অনুষ্ঠিত ওই ক্রীড়া প্রতিযোগিতায় ২৮টিরও বেশি খেলাধুলা ও অন্যান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশেষ উপভোগ্য ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি তোমাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার অনেক গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং মনোযোগসহকারে পড়ালেখা করতে হবে। প্রত্যেককে ভালো মানুষ ও সুনাগরিক হওয়ার জন্য যা যা করণীয় সবকিছুরই চর্চা করতে হবে। আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে স¤পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি