সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

গর্ভবতী মায়েদের নিয়ে জনউদ্যোগের সচেতনতামূলক সভা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:০৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:০৫:১১ পূর্বাহ্ন
গর্ভবতী মায়েদের নিয়ে জনউদ্যোগের সচেতনতামূলক সভা
স্টাফ রিপোর্টার :: গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে জেলা মহিলা পরিষদের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পাড়া-মহল্লার অর্ধশত নারী অংশগ্রহণ করেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের বিভিন্ন পরামর্শ দেন অবসরপ্রাপ্ত নার্সিং সুপার ভাইজার নিবা রানী তালুকদার, মেডিকেল সহকারী অপর্ণা দেবী লিপা। জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফী সম্পা, সহসাধারণ সম্পাদক সবীতা বীর, জনউদ্যোগের সদস্য পাঞ্চালি চৌধুরী। সভায় বক্তারা বলেন, মায়ের দেহ থেকে পুষ্টি গ্রহণ করেই ভ্রƒণ ধীরে ধীরে বৃদ্ধি লাভ করে এবং মানব শিশুতে পরিণত হয়। মাতৃগর্ভে ভ্রƒণের বৃদ্ধিতে মায়ের শারীরিক ও মানসিক অবস্থার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়ে। সব অবস্থাই কমবেশি ঝুঁকিপূর্ণ। তাই গর্ভধারণের পর থেকেই গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক বিশেষ যতেœর প্রয়োজন। এজন্য সম্ভাব্য সন্তান প্রসবের তারিখ গণনা, মায়ের খাদ্য তালিকা করা, টিকা গ্রহণ, নিয়মিত চেকআপ করার কথা বলেন বক্তারা। বক্তারা আরও বলেন, গর্ভাবস্থার আগে যদি পাঁচবার টিটেনাস টিকা নিয়ে থাকেন, তাহলে আর কোনো টিকার প্রয়োজন নেই। যদি এ রকম না হয়, তাহলে পাঁচ থেকে ছয় মাসে টিটেনাস টিকার প্রথম ডোজ নিতে হবে। এর এক মাস পর আরো একটি টিটেনাস টিকা নিতে হবে। পরবর্তী গর্ভধারণ পাঁচ বছরের মধ্যে হলে শুধু পঞ্চম মাসে একটি টিটেনাস টিকা দিলেই হবে। তবে দ্বিতীয় গর্ভধারণের বিরতি পাঁচ বছরের বেশি হলে পরবর্তী গর্ভধারণেও দুইবার টিকা নিতে হবে। নিয়মিত চেকআপের ব্যাপারে বক্তারা বলেন, গর্ভবতী মায়ের জন্য সর্বনি¤œ চেকআপ তিনটি। প্রথমটি তৃতীয় মাসে, দ্বিতীয়টি ষষ্ঠ মাসে এবং সর্বশেষটি নবম মাসে। তবে সম্ভব হলে বা স্বাস্থ্যকেন্দ্র কাছে থাকলে প্রতি মাসে চেকআপ করানো উত্তম। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক