সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

টাঙ্গুয়াকে অবসরে যেতে দিন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১১:৫৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১১:৫৭:৩৭ অপরাহ্ন
টাঙ্গুয়াকে অবসরে যেতে দিন
বলা হচ্ছে, মানুষের উৎপাতের কারণে হাওরে পাখি নেই। গত বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) টাঙ্গুয়ার হাওর নিয়ে এক সংবাদপ্রতিবেদনে এবংবিধ অভিমত প্রকাশ করা হয়েছে। দৈনিক সুনামকণ্ঠের নিজস্ব প্রতিনিধি লিখেছেন, “...ফাঁদ পেতে পাখি শিকার, পর্যটকদের উৎপাত, অবাধে সংরক্ষিত এলাকায় শ্যালো মেশিন চালানো, বনায়ন কমে যাওয়াসহ বিভিন্ন কারণে টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখিও কমে গেছে।” অথচ এই হাওরটি বিশ্ব ঐতিহ্যভুক্ত বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে যে-প্রযতœ পাওয়ার কথা সেটা না পেয়ে এবং উপর্যুপরি অধিকতর উপেক্ষা-অবহেলা ও অনাকাক্সিক্ষত উৎপাত-অত্যাচারের শিকার হয়ে বর্তমানে কেবল পাখিশূন্য নয়, এমনকি গাছ-মাছশূন্য হওয়ার উপক্রম হয়েছে। এখানে প্রাণপ্রকৃতি মাত্রাতিরিক্ত আকারে বিপন্নবস্থায় পর্যবসিত হয়ে পড়েছে। প্রতিকার হিসেবে কী করা যায়, ইতোমধ্যে অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইসব পরামর্শে কোনও কর্ণপাত করেন না। উপরওয়ালারা কল্যাণকর কাগুজে নির্দেশ জারি করেন বটে কিন্তু মাঠপর্যায়ে আদপেই সে-নির্দেশ পালন করা হয় না এবং পালন না করার পরে কোনও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। প্রকারান্তরে অপরিণামদর্শী এক দায়িত্বহীনতার কৃষ্ণগহ্বরে নিপতিত প্রশাসনের সকল অপকর্মের দায়মুক্তি সম্পন্ন হয়ে যায়। এই দেশে যেন অদ্ভুত প্রশাসন ও প্রশাসনিক আইন-শৃঙ্খলা। সর্বাগ্রে এই প্রশাসনের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত বিরাজিত অবিমৃষ্যকর গাফিলতির চর্চা থেকে মুক্তি চাই, তার জন্য বদল চাই। তাহলেই প্রশাসনের শাসনের অপচ্ছায়া সরে গিয়ে সূর্যের তরতাজা রোদ পড়বে দেশের জমিনে। ফিরে আসবে সুসময়, সমৃদ্ধি ও সুখ। টাঙ্গুয়ার হাওর মুক্ত হবে অত্যাচারের নাগপাশ থেকে। টাঙ্গুয়ার কীছু চাই না। টাঙ্গুয়ায় মানুষের উপস্থিতি অবৈধ করে দেওয়া হোক, আগামী কয়েক বছরের জন্য। টাঙ্গুয়ার চাই একটি নির্ভেজাল অবসর। নির্জনতার পরিসরে অবসর পেলেই টাঙ্গুয়া নিজে নিজেই তার নিজের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবে। তখন সে আবার নবযৌবনা হাওরনন্দিনী হয়ে হাজির হবে বিশ^প্রকৃতির সভায় বিশ^বিরল নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক হয়ে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা