সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

মধ্যনগরে অবৈধ পশুর হাট স্থানান্তরের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪৭:১০ পূর্বাহ্ন
মধ্যনগরে অবৈধ পশুর হাট স্থানান্তরের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: আবু সাঈদ হত্যা মামলার আসামি বরখাস্তকৃত রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার পরিবারের ক্ষমতাবলে মধ্যনগরে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে অবৈধভাবে প্রতিষ্ঠিত পশুর হাট স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর নতুন বাজারে আয়োজিত এ মানববন্ধনে কয়েক’শ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে দাতিয়াপাড়া গ্রামের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে স্কুলের ফান্ডের নামে অবৈধ পশুর হাট বসিয়ে অবৈধ উপার্জন করছেন বরখাস্তকৃত ডিআইজি বাতেন, তার ভাই পদচ্যুত উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ভাতিজা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম মাহমুদ ও পরিবারের অন্যান্য সদস্যরা। অবৈধ হাটের বিরুদ্ধে এলাকাবাসী বারবার প্রশাসনকে অবগত করলেও বাতেনের প্রভাবে উপজেলা প্রশাসন কিংবা পুলিশ অবৈধ এ পশুর হাটের বিরুদ্ধে কোন উদ্যোগ নেয়নি। মানববন্ধনে এলাকাবাসী অবৈধভাবে পরিচালিত পশুর হাট শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ থেকে স্থানান্তর করে সরকার কর্তৃক বৈধভাবে সাতুর নতুন বাজারে একটি পশুরহাট স্থাপন ও শিক্ষাপ্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে অপসারণ করে নিয়মানুযায়ী নতুন কমিটি গঠনসহ বিভিন্ন দাবি তুলেন। জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামে ২০১৪ সালে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজটি প্রতিষ্ঠা করেন ডিআইজি বাতেনের পরিবার। পরবর্তীতে ২০২২ সালের জুলাই মাসে এমপিওভুক্ত হলেও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কয়েকজন কর্মচারী ছাড়া বাকি পদে এখনো এমপিওভুক্ত শিক্ষক না পাওয়ায় বাতেন পরিবারের গঠিত ট্রাস্টের নিয়মেই চলছে প্রতিষ্ঠানটি। জানা যায়, প্রতিষ্ঠানটির শুরু থেকেই ট্রাস্ট এবং প্রতিষ্ঠানটি সভাপতি ছিলেন সাবেক ডিআইজি আব্দুল বাতেন। আওয়ামী সরকার পতনের পর তিনি সভাপতি পদ থেকে সরে গিয়ে কৌশলে তার বড়ভাই আব্দুর রাজ্জাক ভূঁইয়াকে এই প্রতিষ্ঠানের সভাপতি করেছেন যা আইনবহির্ভূত বলে দাবি এলাকাবাসীর। এর আগে গত ২২ জানুয়ারি সাতুর নতুন বাজার সংলগ্ন এলাকাবাসীর পক্ষ থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর অবৈধ এ পশুর হাট অপসারণে একটি আবেদন করা হয় যেখানে এলাকাবাসী উল্লেখ করেন, ২০২১ সালের ২৫ এপ্রিলও একইভাবে প্রশাসন ও পুলিশ বরাবর আবেদন করা হয় কিন্তু ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারকারী বাতেন ও তার পরিবারের কারণে তৎকালীন প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আরিফুর রহমান ঝিনুক বলেন, অত্র এলাকায় একটি পশুর হাট প্রয়োজন কিন্তু অবৈধ এ পশুর হাটের কারণে একদিকে যেমন সরকার দীর্ঘদিন ধরে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে তেমনি এলাকাবাসীকেও গুণতে হচ্ছে বাড়তি মাশুল। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ঐতিহ্যবাহী সাতুর নতুন বাজারে নিয়মতান্ত্রিকভাবে একটি হাট বসানোর উদ্যোগ গ্রহণ করুক। একইসাথে লায়েস ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ বিধিসম্মতভাবে পরিচালনার ব্যাপারে উদ্যোগী হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স