সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ , ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা ১২ তারিখের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশবিরোধীদের লড়াই : তারেক রহমান ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো : জামায়াত আমির ফসলি জমির মাটি কেটে বাঁধ নির্মাণ বদলে যাচ্ছে শান্তিগঞ্জ উপজেলা সদর, কমবে যানজট ও সড়ক দুর্ঘটনা দু’টিতে চ্যালেঞ্জ, তিনটিতে সুবিধাজনক অবস্থানে বিএনপি দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ আজ পবিত্র শবে বরাত জামালগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ বিশেষ বিশেষ এলাকায় অনেক নতুন ভোটার, এটা অস্বাভাবিক : বিএনপি নদী ভাঙন কবলিত স্থানে ফসলরক্ষা বাঁধ নির্মাণ, স্থানীয়দের উদ্বেগ সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ একটি ইসলামী নামধারী দল দ্বিচারিতার রাজনীতি করছে : অ্যাড. নূরুল ইসলাম নূরুল কাজ শেষ হওয়ার আগেই বাঁধে ধস ও ফাটল, শঙ্কায় কৃষক নাইকো’র কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ সুনামগঞ্জের উন্নয়নে ব্যয় করার দাবি নবম পে-স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ সমাবেশ জেলায় ৪৫১টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ পর্যটকে মুখর শিমুল বাগান প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবদল নেতাসহ ৪ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সদস্য সচিব নাজমুল হুদা হিমেল

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৭:৫৫ পূর্বাহ্ন
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সদস্য সচিব নাজমুল হুদা হিমেল
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাজমুল হুদা হিমেল সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাজমুল হুদা হিমেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা। গতকাল বিকাল ৫টায় উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে এসে নেতাকর্মীরা নাজমুল হুদা হিমেলকে ফুলের তোড়া হাতে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাজমুল হুদা হিমেল বলেন, জাতীয় পার্টি দীর্ঘ ১০ বছর সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। দল ছিল বিপর্যয়ের মুখে। দ্রুত গতিতে দলকে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। দলীয় নেতাকর্মীদেরকে নিজ নিজ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভি, যুগ্ম আহ্বায়ক মো. হারুন মিয়া, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সফিকুল আলম উজ্জ্বল, এমদাদুল হক দিলরব, আব্দুল ছালিক মিলন তালুকদার, নুরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মনির হোসেন, মো. আজিজ মিয়া, ওমর ফারুক, মো. আব্দুল বারি রুহেল, আবুল কাশেমসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

জামায়াত-স্বতন্ত্রে বিপাকে বিএনপি, তিনটিতে দ্বিমুখী, দুটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা