সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৬:০৯ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার : জনতা চক্ষু হাসপাতাল, নতুন বাসস্টেশন, মল্লিকপুর, সুনামগঞ্জ-এর উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র পিরচালিত "দৃষ্টি" প্রকেল্পর মাধ্যমে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ২৮ জানুয়ারি ২০২৫ইং রোজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলার জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসায় ক্যাম্পেইনের আয়োজন করে বিভিন্ন এলাকা থেকে আগত অসহায়, দুঃস্থ রোগীদেরকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা, সুনামগঞ্জের প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছীর। জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, মানব সেবাই উত্তম সেবা। তাই মানুষের সেবা করার জন্যই আমরা এই দৃষ্টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পাচ্ছেন। এছাড়াও ডাচ-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র ঠোঁটকাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি স্যারের এই যুগান্তকারী অবদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও গ্রামীণ জনপদের অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছে। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ রুহুল আমীন, জনতা চক্ষু হাসপাতালের ডাইরেক্টর (এফএন্ডএ) শ্যামল চন্দ্র তালুকদার। বাচাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মো. বুরহান উদ্দিন স্বপন ও দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে উন্নত প্রযুক্তির কৃত্রিম ল্যান্স সংযোজনসহ সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন করা হয়েছে। অপারেশনের পর অপারেশনকৃত সকল রোগী সম্পূর্ণ স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ৩২ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ৯৭ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজ, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪