সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩
দোয়ারাবাজার প্রতিনিধি:: দোয়ারাবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের ৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পুরান বাঁশতলা গ্রামের মৃত নবী হোসেনের পুত্র সমশের আলী ও মৃত মহব্বত গাজীর পুত্র সিরাজ গাজী ও মোস্তফা গাজীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এরই জেরে ওইদিন সকালে সিরাজ গাজী ড্রেন কাটতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিত-ার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইটপাটকেলের আঘাতে আহত হন সমশের আলী (৫৫), তার স্ত্রী গোল নাহার (৪৫) ও মেয়ে মাহফুজা আক্তার (১৮)। আহত সমশের আলী ও গোল নাহার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতদের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চিকিৎসাধীন সমশের আলী বলেন, পনেরো বছর ধরে আমার রেকর্ডিয় জমি দিয়ে ড্রেন করে পানি সেচ করে আসছি। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের জমিতে মাটি ফেলা হচ্ছে না বলে মঙ্গলবার সকালে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। মোস্তফা গাজী বলেন, তারা অন্যায়ভাবে আমাদের জমি কেটে ড্রেন করে। আমাদের জমির মাটি তাদের অংশে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় মঙ্গলবার সকালে তারা আমাদের সংঘে সংঘর্ষে লিপ্ত হয়। এতে তারা দুইজন আহত হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেছেন, জমিজমার বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহতদের খোঁজখবর নিয়েছি। পুলিশ হাসপাতালে গিয়ে রোগীর অবস্থা দেখে এসেছে। আহত পক্ষ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪