সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে : তারেক রহমান

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:১৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:১৭:১৯ পূর্বাহ্ন
জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে : তারেক রহমান
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে। জনগণের বিপক্ষে কাজ করলে কি হয় তারই প্রমাণ সেদিন হয়েছিল। এ সময় তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। বিএনপির ওপর মানুষ আস্থা রাখতে চাইছে দাবি করে তারেক রহমান বলেন, এই আস্থা যারা নষ্ট করবে তারা ছাড় পাবে না। মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে সেই দলের কোনো সার্থকতা নেই। তারেক রহমান বলেন, বিএনপি জনপ্রিয় কি না সে সিদ্ধান্ত জনগণ নেবে। ফলে জনগণের সঙ্গে থাকতে হবে এবং সঙ্গে রাখতে হবে। কারো পক্ষে একাকী সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। এ সময় বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্যায় বা খারাপ কাজ করলে যেকোনও পর্যায়ের নেতাকর্মীদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। জনগণ বিএনপির ওপর আস্থা রাখছে। কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায়, তাদের কোনও ছাড় দেওয়া হবে না। এ সময় তারেক রহমান বলেন, ধর্ম কোনো পরিচয় নয়, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি। মুসলমানদের জন্য যে আইন, হিন্দু সম্প্রদায়ের জন্যও সেই আইন বাংলাদেশে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪