সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
এনআইডি’র তথ্য জালিয়াতি

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ দু’জন কারাগারে

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:১৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:১৫:২৭ পূর্বাহ্ন
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ দু’জন কারাগারে
জগন্নাথপুর প্রতিনিধি :: অবৈধ লেনদেনের মাধ্যমে জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্রে বিভিন্ন তথ্য সংযোজন ও বিয়োজনের অভিযোগে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান (৫০) ও ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৫)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, গত সোমবার বিকেলে ঢাকা নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র শাখার সহকারী পরিচালক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি তদন্তকারী দল জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডি দুর্নীতির অভিযোগ তদন্তে আসে। তদন্তকারী দল বিভিন্ন নথিপত্রসহ পর্যবেক্ষণ করে এনআইডি-সংক্রান্ত তথ্য সংযোজন-বিয়োজন এবং বায়োমেট্রিক জালিয়াতির তথ্য-প্রমাণ পায়। পরে তদন্তকারী কর্মকর্তারা থানায় খবর দিলে সোমবার রাতে পুলিশ অভিযুক্ত ওই দুজনকে আটক করে। এ ঘটনায় মঙ্গলবার সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া জানান, নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন জানান, এনআইডি জাল-জালিয়াতির দায়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স