সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ০১:৩৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ০১:৩৩:০৫ অপরাহ্ন
সকল জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা ভেঙে অ্যাডহক কমিটি
রাজনৈতিক পালাবদলের পর দেশের নানা ক্ষেত্রে পরিবর্তন ও সংস্কার হচ্ছে। ক্রীড়াঙ্গনে প্রশাসনিক কাঠামোর অন্যতম স্তর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। 
 
বুধবার (২১ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের সকল জেলা, বিভাগ, উপজেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভাঙার নির্দেশনা জারি করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া শাখা থেকে এই চিঠিতে স্বাক্ষর করেন সহকারী সচিব এসএম হুমায়ূন কবীর। 
 
ফেডারেশনের মতো জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচিত কমিটির মেয়াদ চার বছর। ফেডারেশনের নির্বাচিত কমিটি ভাঙলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শঙ্কা থাকে। স্থানীয় ক্রীড়া সংস্থা ভাঙা-গড়ার সম্পূর্ণ এখতিয়ার জাতীয় ক্রীড়া পরিষদের। পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার স্ব স্ব জেলা/বিভাগে স্বনামধন্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে অনুমোদন নেওয়ার নির্দেশনাও রয়েছে।
 
ক্রীড়া প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর উপজেলা ক্রীড়া সংস্থা। সেই উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের ভার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ওপর। এই কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন নেই। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকই এটি অনুমোদন করতে পারবেন। জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা নির্বাচন হলেও মহিলা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা বরাবরই অ্যাডহক কমিটিতে পরিচালিত হয়। সেখানে অ্যাডহক কমিটির পরিবর্তে আবার অ্যাডহক হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার

চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার