সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফসলরক্ষা বাঁধ নির্মাণে অগ্রগতি বিষয়ে মতবিনিময়

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:১৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:২৮:৫৬ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধ নির্মাণে অগ্রগতি বিষয়ে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ ফসলরক্ষা বাঁধের অগ্রগতি বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ এ পর্যন্ত ৪২ ভাগ স¤পন্ন হয়েছে। যেসব স্থানে বাঁধের কাজের অগ্রগতি নেই সেসব স্থানে আমরা দ্রুত কাজ এগিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। রবিবার থেকে বাঁধের কাজ এগিয়ে নিতে উপজেলা পর্যায়ের সকল এসওগণ বাঁধে অবস্থান করছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেসব স্থানে অপ্রয়োজনীয় বাঁধের কাজ হয়েছে, সেগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সারা জেলায় ১৭১৮ কিলোমিটার বাঁধ রয়েছে, কিন্তু মেরামত কাজ হবে ৫৯৫ কিলোমিটার। এবার পিআইসি রয়েছে ৬৮৬টি। বরাদ্দ হয়েছে ৯৭ কোটি টাকা, বাড়তি বরাদ্দ সহ মোট ১২৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। পাউবো’র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আরও জানান, বিশ্বম্ভরপুর উপজেলায় হরিমুনের খাড়ায় স্থায়ী বাঁধ নির্মাণে কোনো সমস্যা নেই। আগে কালো মাটি ভরাট হয়েছিল। এটা এখন আর হচ্ছে না। বাঁধের কাজ চলমান আছে। তিনি বলেন, ফসলরক্ষা বাঁধ নির্মাণের নীতিমালা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমরা সকলের সহযোগিতায় সঠিক সময়ে বাঁধের কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাবো। এসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আরতি তালুকদার কলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনোয়ারুল হক, হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ-সভাপতি মুরশেদ আলম, সহ-সভাপতি মো. আলী নুর, কেন্দ্রীয় কমিটির সদস্য আকরাম উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন