সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

সদর উপজেলা রিকসা ভ্যান শ্রমিক সংঘের কমিটি গঠন

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:০৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:০৯:৩৯ পূর্বাহ্ন
সদর উপজেলা রিকসা ভ্যান শ্রমিক সংঘের কমিটি গঠন
সুনামগঞ্জ রিকসা ভ্যান শ্রমিক সংঘের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় শহরের রায়পাড়ায় রিকসা ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে ও মো. আব্দুল করিমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর। আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি কবি ও লেখক সৌরভ ভূষণ দেব, সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, রিকসা ভ্যান শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, গত ৪ এপ্রিল ২০২২ইং সনে মহাসড়ক ব্যতিত তিন চাকার আটোরিকসা চলাচলে উচ্চ আদালতে কোন বিধিনিষেধ রাখা হয়নি অথচ রাস্তাঘাটে নিরীহ রিকসা ভ্যান চালকদের নানাভাবে হয়রানি করা হয়। আমরা চাই কাজের নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠা। রিকসা শ্রমিক ও যাত্রীদের সুবিধার্তে পর্যাপ্ত স্ট্যান্ড নির্মাণ করতে হবে। রিকসা ভ্যান শ্রমিকদের উপর সকল প্রকার চাঁদাবাজি জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। বর্তমান বাজার দর শ্রমিকদের আয়ের চেয়ে দ্বিগুণ। চাল, ডাল, তেল, লবণ, আলু, পিয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। সভায় মোহাম্মদ আব্দুর রউফকে সভাপতি ওআব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট রিকসা ভ্যান শ্রমিক সংঘের সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আলী আকবর, আশরাফ আলী, সহ সাধারণ সম্পাদক মো. তারেক মিয়া, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক ননী বাবু, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক আশিক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, নির্বাহী সদস্য কাউসার আহমেদ, গুলেনুর, মকবুল হোসেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর