সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ১১:৫৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ১১:৫৯:২০ অপরাহ্ন
শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৫
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পার্শ্ববর্তী খাদে পড়ে ৫ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের টেক্সটাইল ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতির এনা পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬২৫) সোমবার (২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের টেক্সটাইল ইনস্টিটিউট সংলগ্ন এলাাকায় পৌঁছলে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়ক পার্শ্ববর্তী খাদে পড়ে এর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জয়কল হাইওয়ে পুলিশ ফাঁড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রশিদ ও শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন