সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৪২:৪৯ অপরাহ্ন
দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে সিএনজি ও অটোরিকশার সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১১জন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলা রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারে রাজানগর গ্রামের শফিক মিয়া ও নাজমুল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত আঃ খালেক (৬৫), নাজমুল হোসেন (২২), জায়েদ মিয়া (২৬), নূর উদ্দিন (৩০), আক্তারুজ্জামান (৩০), শফিক মিয়া (২৮), আমিনুল হক (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে সিএনজি ও অটোরিকশার সিরিয়াল নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। অটোরিকসার সিরিয়াল নিয়ে এ ঘটনা ঘটেছে, পূর্ব বিরোধও হতে পারে। এখনো কোন অভিযোগ পাইনি। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা