সুনামগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন

রিসোর্টে ‘মব’ করে বিয়ে দেওয়ার বিচার হবে?

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৩৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৩৮:৩৭ অপরাহ্ন
রিসোর্টে ‘মব’ করে বিয়ে দেওয়ার বিচার হবে?
সুনামকণ্ঠ ডেস্ক :: ‘চাঁদা না পেয়ে’ সিলেটের দক্ষিণ সুরমার একটি রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত ৮ তরুণ-তরুণীকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ঘটনার পাঁচ দিন পরে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা দায়ের হলেও জোর করে বিয়ে দেওয়ার ঘটনায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মানবাধিকারকর্মী ও নারীনেত্রীরা বলছেন, বিশেষ পরিস্থিতি তৈরি করে বিয়ে দেওয়ার মতো ঘটনারও বিচার হওয়া দরকার। এটাও এক ধরনের মব। সম্মান বাঁচাতে, যেকোনও হয়রানি ঠেকাতে অভিভাবকরা মুখ না খুললেও রাষ্ট্রের দায়িত্ব এদের ন্যায়বিচার নিশ্চিত করা। গত ১৯ জানুয়ারি দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার একটি রিসোর্টে চাঁদা না পেয়ে ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগ’ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এলাকার লোকজন। এ সময় রিসোর্টে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করেন তারা। পরে ওই তরুণ-তরুণীদের মধ্যে ৮ জনকে অভিভাবকদের উপস্থিতিতে কাজি ডেকে বিয়ে দেন। অন্যদের অভিভাবকের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পাঁচ দিন পরে ২৩ জানুয়ারি সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রদল নেতাসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। এরআগে, পার্ক বা আবাসিক হোটেলে “অসামাজিক কার্যক্রম” ঠেকাতে তৎপর হতে দেখা গেছে ভ্রাম্যমাণ আদালতকে। ১০ থেকে ২০ জোড়া যুগল ধরার মতো উদাহরণও আছে। সেসব ক্ষেত্রে আর্থিক জরিমানা করে সতর্ক করে দেওয়ার রীতি পুরনো। কিন্তু আটক করে রেখে, অভিভাবক ডেকে বিয়ে দিতে বাধ্য করার মতো ঘটনা যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় সেটি ভয়াবহ পরিণতি বয়ে আনার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ‘উই ক্যান’-এর সমন্বয়ক জিনাত আরা হক বলেন, যাদেরকে আটক করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তারা যদি অপরাধ করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারতো। মব তৈরি করে, এভাবে বিয়ে দেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ভুলে গেলে চলবে না, কারো অমতে, জোর করে ধরে-বেধে বিয়ে দিয়ে দেওয়াটাও আরেকভাবে অপরাধের আওতাতেই পড়বে। এই ছেলেমেয়েগুলো আদৌ বিবাহ সম্পর্কে যেতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদের হওয়ার কথা, বাইরের কেউ এটা চাপিয়ে দিতে পারে কিনা সে প্রশ্ন তো উঠবেই। বলা হচ্ছে অভিভাবকদের উপস্থিতি ও অনুমতিক্রমে বিয়ে দেওয়া হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তারপর কোনও অভিভাবকের আর কী করণীয় ছিল। তাকে অসম্মানের মধ্য দিয়ে যাওয়া ঠেকাতে ‘মব’কারীদের শর্তে রাজি হতেই হতো। এটার উপযুক্ত বিচার হওয়া জরুরি, নাহলে খারাপ দৃষ্টান্ত থেকে যাবে। এ ধরনের মোরাল পুলিশিং বন্ধ করতে হবে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ বলেন, কেউ যদি অপরাধ করেছে মনে হয়, তাহলে তাকে পুলিশে দিন। এভাবে তাদের ধরে বিয়ে দিয়ে দেবেন - এই পুলিশিং বন্ধ করতে হবে। যারা এটা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। বিয়ের বিষয়টি মামলায় উল্লেখ আছে কিনা জানতে চাইলে সিলেট পুলিশ সুপার এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এজাহারে বিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ আছে। জোর করে মামলা করানো হয়েছে বলে বাদী দাবি করছেন কেন জানতে চাইলে তিনি বলেন, শুরুর দিন থেকে বাদী বলছেন তার কী কী ক্ষতি হয়েছে এবং তিনি মামলা করবেন। তিনি এসে নিজে যেভাবে লিপিবদ্ধ করেছেন সেভাবেই মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও

বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও