সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:১৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:২০:১৭ অপরাহ্ন
জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। সহকারী শিক্ষক চিত্তরঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, সাবেক অধ্যক্ষ রফিকুল বিন বারী, সিলেট গোয়াইনঘাট কলেজের অধ্যাপক দিলোয়ার হোসেন বাবর, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম, জামালগঞ্জ থানার এসআই সুপ্রাংশু দে দিলু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জসিম উদ্দিন তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. দেলোয়ার হোসেন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আলী আক্কাস মুরাদ, সমাজকর্মী এম, আল-আমিন, দেশ প্রবাস সংগঠনের সভাপতি মো নূরুল হকসহ বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া বিজয়ীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি