সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
দেখার হাওরের ‘বড়দৈ কাষ্ঠগঙ্গা’ বিলে ইজারাদারের পানি নিষ্কাশন

দেড় হাজার একর জমি অনাবাদীর আশঙ্কা

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:০১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:০১:১২ অপরাহ্ন
দেড় হাজার একর জমি অনাবাদীর আশঙ্কা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওর অংশের বড়দৈ কাষ্ঠগঙ্গা বিলের ইজারাদার কর্তৃক অসময় পানি নিষ্কাশনে প্রায় দেড় হাজার একর জমি অনাবাদী থাকা আশঙ্কা তৈরি হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় কৃষকরা রবিবার সকালে জেলা প্রশাসক বরাবরে আবেদন জানিয়েছেন। রবিবার বিকালে সরেজমিন গিয়ে জানা যায়, বড়দৈ কাষ্ঠগঙ্গা বিলেরপাড়ে খাগোড়া, মোল্লাপাড়া, সরইবন্দ, জায়ফরপুর, মৌকলা, মনোহরপুর, বল্লবপুর, রমেশ্বরপুর, ফতেহপুর, লালপুর, পলিচর, মঙ্গলপুর, করিমপুর, সোনাপুর, নতুননগর গ্রামের কৃষকদের জমি রয়েছে এই দেখার হাওরে। এসময় হাওরের কৃষক নুর হোসেন, কৃষক আনোয়ার হোসেন, কৃষক ছলিম উল্লাহ, কৃষক আরশ আলী, কৃষক ওয়ারিছ আলী, কৃষক মফিজ আলী, কৃষক মনির উদ্দিন, কৃষক নুর উদ্দিন, কৃষক আলা উদ্দিনসহ অনেকেই জানান, সুনামগঞ্জ শহরের নতুন হাছননগরের ইজারাদার আতাউর রহমান কর্তৃক জোরপূর্বক অন্যায়ভাবে বিলের মাছ শিকার করতে অসময়ে বিলের পানি নিষ্কাশন করে জমিতে চাষাবাদ করতে পানি সংকটে ফেলেছে। এই কারণে হাওরের প্রায় দেড় হাজার একর জমি পানির অভাবে অনাবাদী থাকবে। সাব ইজারাদার আতাউর রহমান এবং আরও ৪-৫ জন মিলে এই জলমহালে মাছ শিকার করতে প্রতি বছরের ন্যায় এবারও পলিচর গ্রামের সন্নিকটে পান্ডার খাল দিয়ে পানি নিষ্কাশন করেছে। এর আগে বড়দৈ কাষ্ঠগঙ্গা জলমহালের খাল দিয়ে এই পানি নিষ্কাশন করে আসছিল। এই পানি নিষ্কাশনের কারণে বিপুল পরিমাণে জমি অনাবাদী থাকার আশঙ্কা বিদ্যমান রয়েছে। তারা জানান, প্রতি বছর বাংলা সনের কার্তিক মাস থেকে ৩০ মাঘ পর্যন্ত পানি নিষ্কাশন না করলে কৃষি কাজ করতে যেমন কোনো সমস্যা হবে না, তেমনি জলমহালে মাছ শিকার করতেও কোনো ক্ষতি হবে না। উল্লেখ্য যে, ২০২৩ সালের ৭ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ (রাজস্ব শাখা) স্মারক নম্বর: ০৫.৪৬.৯০০০.০০৮.১২.০১৭.২৩- ১৩২২ (৬) আলোকে সূত্র : ভূমি মন্ত্রণালয়, সায়রাত-১ অধিশাখা এর ১৩/০৩/২০২৩ তারিখের ৩১.০০.০০০০.০৫০.৬৮.০০৫.২৩.২১০ নম্বর স্মারকে উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে শান্তিগঞ্জ উপজেলার ‘বড়দৈ কাষ্ঠগংগা’ জলমহালটি ০৬/০৩/২০২৩ খ্রি. তারিখে ভূমি মন্ত্রণালয় থেকে ইজারাদার আব্দুল মালিক, সম্পাদক, ইনাতনগর আসামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, গ্রাম- আসামপুর, ডাকঘর- পাগলাবাজার, উপজেলা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জকে ১৪৩০ বাংলা সনের জন্য ইজারা প্রদান করা হয়েছে। রবিবার সকালে বড়দৈ কাষ্ঠগঙ্গা’র সাব ইজারাদার গংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জানিয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন দিয়েছেন কৃষকদের পক্ষে সদর উপজেলা মোল্লাপাড়া ইউনিয়নের খাগুড়া গ্রামের মৃত. তাহির আলীর পুত্র মো. নুর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষক আলাউদ্দিন, কৃষক আজাদ মিয়া, কৃষক ওয়ারিস আলী, কৃষক তাজুদ আলী, কৃষক মিনার উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ