সুনামগঞ্জ , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১০:৫৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১০:৫৬:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত সুনামগঞ্জ শিল্প-পণ্য বাণিজ্য মেলা উদ্বোধন হয়েছে। রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এই বাণিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অ্যাড. শেরেনূর আলী, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানী সোসাইটির সভাপতি মঈন খান বাবলু। তিনি বক্তব্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং সচেতনমহলের সহযোগিতা কামনা করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আয়োজন নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু আমরা সবাইকে বলেছি মেলায় কোনো প্রকার অপসংস্কৃতি হবে না। মেলা কর্তৃপক্ষ কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, গান-বাজনার শব্দ যাতে বাইরে না যায় সেই দিকটা বিবেচনায় রাখতে হবে। কারণ আশপাশ এলাকায় শিক্ষার্থী, রোগী ও শিশুরা রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তিনি বলেন, এই মেলার মাধ্যমে স্থানীয় শিল্প-পণ্য সকল জায়গায় ছড়িয়ে পড়বে। এমনটাই চান মাননীয় প্রধান উপদেষ্টা। স্থানীয় শিল্প-পণ্য এই মেলায় বাজারজাত হবে। তিনি বলেন, মেলায় আগতদের দ্বারা বা বিক্রয়ে প্যাকেট করে পলিথিনের ব্যবহার অবশ্যই পরিহার করতে হবে। সভা সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স