সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সালেহা খাতুন কুরশী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১০:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১০:৫৪:৪৫ অপরাহ্ন
সালেহা খাতুন কুরশী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি ও লেখক পুলিন চন্দ্র রায় বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হয়। মন ও শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি ছাতকের সালেহা খাতুন কুরশী উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে উপরোক্ত কথাগুলো বলেন। রবিবার এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ মাছরুর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুল ইসলাম সরকার। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুমেশ চন্দ্র দাস। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকরের পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সজিদুর রহমান, ফারজানা বেগম, শিপ্রা বিশ্বাস, উমর ফারুক, চঞ্চল হোসেন, হৃদা আক্তার জাহেদা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় আরো বলেন, ক্রীড়া অনুষ্ঠান তথা সহপাঠক্রমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরো যতœশীল হওয়া প্রয়োজন। উৎসবমুখর পরিবেশে সালেহা খাতুন কুরশী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বেশ কটি ইভেন্ট উপভোগ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু