সুনামগঞ্জ , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি

হাসান হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:৩২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:৩২:২১ অপরাহ্ন
হাসান হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে হাসান হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন- উপজেলার নরসিংপুর ইউনিয়নের তেরাপুর গ্রামের গৌছ আলীর দুই ছেলে হাসাইন আহমেদ নেইমার (২০) ও হোসাইন আহমেদ (১৯)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী অফিসার দোয়ারাবাজার থানার এসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহ¯পতিবার রাতে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার থিরপাড়া ডিঙামানিক এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। শুক্রবার বিকালে তাদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর মধ্যরাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর-নরসিংপুর রাস্তায় দ্বীনেরটুক মাদ্রাসাগামী ব্রিজের পাশে দুবৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে হাসান আলী মারা যান। নিহত হাসান স্থানীয় দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর ছেলে ছিলেন। নিহতের বড় ভাই রোশন আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০

ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০