সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন

  • আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:২৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:২৯:২৮ অপরাহ্ন
শান্তিগঞ্জে বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, সিলেট-সুনামগঞ্জ সড়কের উত্তর পাশে আস্তমা গ্রামে শান্তিগঞ্জ বিয়াম ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ভূমিদাতা ডা. আবু সাঈদ আলী আহমদ ও তার সহধর্মিণী ডা. সুলতানা ওয়াহেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদ, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, ভূমিদাতা পরিবারের সদস্য সিনিয়র পাইলট নাছিম ইবনে আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ। সভায় আরও বক্তব্য দেন স্থপতি ও সাংবাদিক তৌসিফ মনোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ রমিজ উদ্দিন, শিক্ষার্থী অভিভাবক বীথিরানী দাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. আতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ স¤পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যকরী কমিটির সদস্য কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, তোফায়েল আহমেদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ