সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জালাল আহমদ

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:১০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:১৩:৫৮ পূর্বাহ্ন
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জালাল আহমদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের কৃতী সন্তান রাজধানী ঢাকা উত্তরার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডা. জালাল আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সুধীজনেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা ডা. জালাল আহমদ পেশাগত দায়িত্ব পালন করেছেন ইরান, জাম্বিয়া, লিবিয়া, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে। তিনি বর্তমানে ঢাকার উত্তরায় অবসর জীবনযাপন করছেন। তাঁর জন্মস্থান ও স্থায়ী নিবাস সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায়। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম জৈন উদ্দিন আহমদের বড় ছেলে। বৃহস্পতিবার সকালে ডা. জালাল আহমদ সুনামগঞ্জে আসেন তাঁর বাল্যবন্ধুদের সাথে কুশল বিনিময় করতে। পরে তিনি শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এক আড্ডায় মিলিত হন। আলোচনা হয় বাল্যকাল, শিক্ষাজীবন, রাজনীতি জীবন এবং যুদ্ধকালীন সময়ে বিভিন্ন স্থানের মুক্তিযুদ্ধ নিয়ে। বৃটিশ ও পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস-ঐতিহ্য নিয়েও আলাপচারিতায় মেতে উঠেন তিনি। আলোচনায় বাল্যবন্ধু ও সহপাঠীরা এসে অংশ নেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান আড্ডায় অতি আনন্দে, আবেগে কাটান তিনি। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি ও কবি, লেখক সুখেন্দু সেন, সহ-সভাপতি ও লেখক প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিল রহমান, লেখক, কবি ও অ্যামেরিকা প্রবাসী ইশতিয়াক আহমদ রুপু, কবি ইকবাল কাগজী, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম, সংগঠক সাইফুল আলম সদরুল, রাজনৈতিক নেতা ইশতিয়াক শামীম, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কার্যকরী সদস্য শাহীনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি