সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ
পাগনার হাওর

জামালগঞ্জে জলাবদ্ধতায় একাংশ তলিয়ে যাচ্ছে ধানের চারা

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:১৯:৪২ পূর্বাহ্ন
জামালগঞ্জে জলাবদ্ধতায় একাংশ তলিয়ে যাচ্ছে ধানের চারা
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জের পাগনার হাওরের পানি নিষ্কাশনে গজারিয়া স্লুইস গেইটের নালা খননে হটামারা গ্রামবাসীর পক্ষে ৫ জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে করা হয়েছে। বৃহস্পতিবার ফেনারবাক ইউনিয়নের হটামারা গ্রামবাসীর পক্ষে আমিন উদ্দিন সহ ৫ জন এ অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, জামালগঞ্জ উপজেলাধীন ফেনারবাক ইউনিয়নের হটামারা গ্রামের হটামারা মৌজার প্রায় ৭-৮ হাজার একর বোরো জমি রয়েছে। এর মধ্যে অধিকাংশ জমি সপ্তাহ খানেক আগে চারা রোপণ করা হয়েছে। বাকি জমিতে চারা রোপণের কাজ চলমান রয়েছে। হঠাৎ করে লক্ষ্মীপুর ও ফেনারবাক মৌজার পাগনার হাওরের পানি আমাদের আইলা ছাগাইয়া হাওরের নালা দিয়ে নিষ্কাশন করায় রোপণকৃত জমি জলবদ্ধতায় পানির নিচে তলিয়ে যাচ্ছে। কাইল্লানির বাঁধ বেধে ফেলায় পানি নিষ্কাশন না হওয়ায় ফসলি জমির সমস্যা হচ্ছে। এমতাবস্থায় গজারিয়া স্লুইস গেটের খাল খনন করে পানি নিষ্কাশন হলে হাওরের ফসলের কোন ক্ষতি হবে না। হটামারা গ্রামের কৃষক আমিন উদ্দিন বলেন, হটামারা গ্রামের হাওরে চারা রোপণ করা হয়েছে। গত রাতে লক্ষ্মীপুর মৌজা এবং ফেনারবাক মৌজার পানি আমাদের হাওরের ঢুকে রোপণকৃত জমি ডুবে গেছে। একই গ্রামের বয়োজ্যেষ্ঠ কৃষক আব্দুল হেকিম বলেন, কাইল্লানির বাঁধ বন্ধের কারণে পানি ফুলে হটামারা মৌজার রোপণকৃত জমি তলিয়ে যাচ্ছে। এছাড়াও একাধিক কৃষক জানান, দ্রুত ব্যবস্থা না নিলে রোপণকৃত ফসলের ব্যাপক ক্ষতি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অভিযোগ পেয়েছি। পাউবোর উপসহকারী প্রকৌশলীকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার