সুনামগঞ্জ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

ধর্মপাশায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:০৩:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:০৩:৩৫ পূর্বাহ্ন
ধর্মপাশায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদরে এক কিশোরী (১৫) বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। উপজেলা প্রশাসনের তৎপরতায় বুধবার রাতে এই বাল্যবিবাহ বন্ধ হয়েছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরী। ওই কিশোরীর সঙ্গে শেরপুর সদর উপজেলার এক যুবকের (২৩) গোপনে বিয়ের আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গাঁয়েহলুদ অনুষ্ঠান হয়। বৃহ¯পতিবার দুপুরে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা স¤পন্ন হওয়ার কথা ছিল। বুধবার রাত ১০টার দিকে খবর পেয়ে ধর্মপাশার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অলিদুজ্জামান খোঁজ নিয়ে বাল্যবিবাহ আয়োজনের সত্যতা থাকলে সেটি বন্ধ করার পাশাপাশি কিশোরীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়ার জন্য ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। ওইদিন রাত ১১টার দিকে থানার এএসআই মাসুদ রানা দুজন কনস্টেবল নিয়ে ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিবাহের আয়োজনের সত্যতা পান তাঁরা। পরে তাঁরা ওই কিশোরীর বাবা-মা ও আত্মীয়-স্বজনদেরকে ডেকে এনে বাল্যবিয়ের কুফল এবং রাষ্ট্রীয় আইনে বাল্যবিবাহের স্বীকৃতি নেই এমনটি বুঝিয়ে বলার পর কিশোরীর বাবা-মা ও তার স্বজনেরা বাল্যবিবাহটি বন্ধ করতে সম্মত হন। এমনকি ১৮ বছরের আগে নিজ মেয়েকে বিবাহ দেবেন না বলে কিশোরীর বাবা লিখিতভাবে অঙ্গীকার করেন। কিশোরীর বাবা বলেন, আমার মেয়ের গাঁয়ে হলুদে অনুষ্ঠান হয়েছে তা ঠিক। তবে এখনই মেয়েকে বিয়ে দেব না। শুধুমাত্র মেয়েকে ছেলে পক্ষের লোকজন এসে আংটি পরানোর কথা ছিল। মেয়ের বয়স ১৮বছর না পর্যন্ত বিয়ে দেব না। ভারপ্রাপ্ত ইউএনও অলিদুজ্জামান বলেন, বাল্যবিবাহ একটি অপরাধ। বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক