সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৯:৫৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৯:৫৬:২৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২১ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে বশির উদ্দিন ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুর ১২টায় সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক মো. মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বশির উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ২১ জন হত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো. ছফির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠক বশির উদ্দিন ফাউন্ডেশনের সদস্য জিয়া উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ছাবিহা বেগম, ফাহিম উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আবুল ফয়েজ, শওকত আলী, সামছুন নূরসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাম-লী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. ছফির উদ্দিন বলেন, আমি গ্রামের খেটে খাওয়া কৃষক পরিবারের সন্তান। আমি এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ছিলাম। আমি আমার পরিবারের সবাই মিলে মানুষের সেবায় কিছু করতে চাই। প্রাথমিক অবস্থায় তোমাদের একুশ জন শিক্ষার্থীকে এক হাজার করে টাকা প্রতি মাসে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আগামীতে আরও বাড়ানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা কর। ভবিষ্যতে তোমরাও সমাজের পিছিয়ে পড়া লোকদের পাশে দাড়িয়ে সমাজের উন্নতি করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স