সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা
জুবিলী উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

পড়ালেখা শেষে বড় চাকরি করার আগে মানুষ হতে হবে : ভিসি ড. নিজাম উদ্দিন

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৯:৫২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৯:৫২:২৮ পূর্বাহ্ন
পড়ালেখা শেষে বড় চাকরি করার আগে মানুষ হতে হবে : ভিসি ড. নিজাম উদ্দিন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদের বরণ করেন এবং বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিজাম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. দিদার চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান শফিকুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝলক চন্দ্র রায় প্রমুখ। প্রধান অতিথি ড. নিজাম উদ্দিন তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখা করে বড়ো চাকরি করার আগে মানুষ হতে হবে। সমাজের দানশীল, সহনশীল ও আদর্শিক মানুষ হতে হবে। পৃথিবীকে জানতে বিজ্ঞান জানতে হবে, বিজ্ঞানীদের পাঠ করতে হবে। বিজ্ঞানচর্চাই পারে আমাদেরকে আরো এগিয়ে নিতে। তিনি সুনামগঞ্জে নবপ্রতিষ্ঠিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই জেলার শিক্ষক, শিক্ষার্থী, লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় নতুন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করতে চাই। তাই এর উন্নয়নে যাতে বাধা না পড়ে সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি